ঢাকাThursday , 16 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানববন্ধনের নামে শিক্ষার্থীদের রাস্তায়

Link Copied!

gaibandhaগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচনের দাবিতে মানববন্ধনের নামে স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় চৌমাথা মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ভোটাধিকার বাস্তবায়ন কমিটি।
মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থী অংশ নেয়। এ সময় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম সরকার বাদশা, মতলুবর রহমান নান্নু, গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, শ্রমিকলীগ নেতা আবুল কালাম আজাদ সাবু, শ্রমিক নেতা সুরুজ হক লিটন প্রমুখ।