ঢাকাWednesday , 15 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর উন্নয়নে বিএনপি দিশেহারা

Link Copied!

Obaidul Kaderনোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উন্নয়ন-অর্জনে বিএনপি দিশেহারা হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্য পথে সরকার হটানোর পাঁয়তারা করছে।
বুধবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে একটি প্রাথমিক বিদ্যালয় ও ইসমাঈল ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘গঙ্গা চুক্তির মত তিস্তা চুক্তি হয়ে যাবে। তিস্তা চুক্তি চূড়ান্ত পর্যায়ে। গঙ্গা চুক্তি যিনি করেছেন, তিস্তা চুক্তিও তিনি করবেন। এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যাচ্ছেন। সেখানে দেশের স্বার্থে খোলামেলাভাবে চুক্তি করা হবে।’
সমাবেশে শিউলী একরাম প্রাথমিক ও নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান নির্বাহী বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলী প্রমুখ।