ঢাকাTuesday , 14 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় জেএমবির আঞ্চলিক কমান্ডাররা গ্রেপ্তার

Link Copied!

jmbপাবনা প্রতিনিধি : পাবনা শহর থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার ও পুলিশের তালিকাভুক্ত জঙ্গি মোস্তাফিজুর রহমান শাহিনকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিন পাবনা পৌর সদরের গোপালপুর মহল্লার গোলাম মহিউদ্দিনের ছেলে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর ব্যারিড জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা শহরের জজ কোর্ট এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করা হয়। ওসি আরো জানান, শাহিন জেএমবির আঞ্চলিক কমান্ডার। একই সঙ্গে পুলিশ হেডকোয়ার্টারের তালিকাভুক্ত ৩ নম্বর জঙ্গি।
এ ছাড়া সে দেশব্যাপী সিরিজ বোমা হামলার আসামি ছিল। তার বিরুদ্ধে পাবনা ও মেহেরপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।