ঢাকাSunday , 29 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Link Copied!

yaba-tablet-কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি ৯০ লাখ টাকা।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা হ্নীলার সিকদারপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ বিজিবির ব্যাটালিয়নে জমা করা হয়েছে।