ঢাকাSunday , 29 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

Link Copied!

railনিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত ও বনানীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মিলনা আক্তার (৩৫) ও অজ্ঞাত পুরুষ। রেববার সকাল ৯টায় খিলক্ষেত রেল ক্রসিং ও সাড়ে ৯টার দিকে বনানীতে এ পৃথক দুর্ঘটনা ঘটে।
ঢাকা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদার জানান, সকাল ৯টার দিকে খিলক্ষেত এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া নেত্রকোনাগামী একটি ট্রেন মিলনাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে বনানী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানান ইয়াসিন ফারুক। নিহতের শরীরে নীল রঙের সোয়েটার ও পরনে ফুল প্যান্ট ছিল। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।