ঢাকাSaturday , 28 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

Link Copied!

rail-eনাটোর প্রতিনিধি : জেলার বাগাতিপাড়ার বড়পুকুরিয়া গ্রামে রেললাইনের পাশে গাছ কাটার সময় ট্রেনের ধাক্কায় নজরুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকরা রেললাইনের পাশের গাছ কাটছিল। এ সময় একটি গাছ রেললাইনের ওপরে গিয়ে পড়ে। এতে শ্রমিকসর্দার নজরুল গাছটি রেললাইন থেকে সরানোর চেষ্টা করেন। এ সময় রেললাইন দিয়ে রাজশাহী থেকে সৈয়দপুরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আসে। ট্রেনটি লাইনে পড়ে থাকা গাছকে ধাক্কা দেয়। এতে গাছটি নজরুলের শরীরে সজোরে আঘাত করে। এ সময় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডা. আশিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নজরুল নওগাঁ জেলার মহাদেবপুরের বিনোদপুরের আমেদ আলীর ছেলে। নাটোর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।