ঢাকাWednesday , 25 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

recipeলাইফস্টাইল ডেস্ক : শীতের মৌসুমে বাঁধাকপি পাওয়া যায় প্রচুর। খেজুরের নতুন গুড়ও উঠেছে এখন বাজারে। এই দুটো খাবারের মিশ্রণে তৈরি আজকের মজার রেসিপি বাঁধাকপির পায়েস।
উপকরণ : বাঁধাকপি ১টি, দুধ ২ লিটার, খেজুরের গুড় ১/২ কেজি, কিসমিস ১ চা চামচ, পেস্তা বাদাম ১ চা চামচ, এলাচ ৫টি, দারুচিনি ৩ টুকরা।
প্রণালি : প্রথমে বাঁধাকপির ভেতরের সাদা অংশটা কুচি করে নিন। এরপর সেটি পানি দিয়ে ভাপিয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার হাড়িতে দুধ জ্বাল দিন। দুধে এলাচ, দারুচিনি ও বাদাম মেশান। বাঁধাকপিটা দিয়ে দিন। এবার গুড় মেশান। ঘন হয়ে এলে নামিয়ে নিন। কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের এই বাঁধাকপির পায়েস।