ঢাকাSunday , 27 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন স্থানীয় সাংসদের

Link Copied!

আইসিটি মোবাইল ভ্যানে প্রশিক্ষণার্থীদের সাথে সংসদ সদস্য জুয়েল আরেং ও উপজেলা নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামান সরকার

আইসিটি মোবাইল ভ্যানে প্রশিক্ষণার্থীদের সাথে সংসদ সদস্য জুয়েল আরেং ও উপজেলা নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামান সরকার

নিজস্ব প্রতিনিধি : ‘লড়ছে যুব লড়বেই ডিজিটাল বাংলাদেশ গড়বেই’-এই শ্লোগান সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের তত্ত্বাবধানে চলছে আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে এক মাস মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম। দেশের ৭টি বিভাগের ৬৪টি জেলার উপজেলা পর্যায়ে বেকার যুব ও যুব মহিলাদের বিনামূল্যে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় চলমান আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রতি পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদ সদস্য জুয়েল আরেং। পরিদর্শনকালে তিনি প্রশিক্ষক ও প্রশিক্ষণার্র্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলালুজ্জামান সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গেলাম মোস্তফা এবং কোর্সের প্রশিক্ষক আহমদ রেজা কোরাইশী।