ঢাকাFriday , 21 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কী চমক, নেত্রী ও আমি ছাড়া কেউ জানে না

Link Copied!

Ashrafনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে কী চমক থাকছে, এ বিষয়ে দলের মাত্র দুইজন জানেন বলে জানিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমি আর প্রধানমন্ত্রী ছাড়া কেউ জানেন না নতুন চমক কী থাকছে। কী হবে, না হবে- সেটা নেত্রী (শেখ হাসিনা) জানে, আর আমি জানি।’
শুক্রবার রাতে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এবারের সম্মেলনে দলের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসতে পারে এমন গুঞ্জন আছে।
সৈয়দ আশরাফ বলেন, রাজনীতি হলো ধারাবাহিকতা। আর নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে। উৎসবমুখর পরিবেশেই সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের সাধারণ সম্পাদক নিয়ে বিভিন্ন নামে যে স্লোগান শোনা যাচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সৈয়দ আশরাফ বলেন, ‘এ সব স্লোগান কাজে আসবে না।’
তিনি জানান, পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। কালকের মধ্যেই শেষ হবে।