ঢাকাThursday , 20 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাবুলে বন্দুক হামলায় দুই মার্কিন সেনা নিহত

Link Copied!

Afghanistanআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুক হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরেকজন বেসামরিক লোক নিহত হন।
আফগান সেনাদের পোশাক পরা এক বন্দুকধারী একদল মার্কিন সেনার ওপর গুলি ছুড়তে শুরু করে। এতে ওই তিনজন নিহত হন।
বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় কাবুলে একটি সেনাঘাঁটি পরিদর্শনের সময় সেনাদলের ওপর হামলা হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বিকেলে ন্যাটো থেকে প্রকাশিত এক বিবৃতিতে দুই মার্কিনির মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
দৌলত ওয়াজিরি ও ন্যাটোর তথ্যানুযায়ী, বন্দুকধারী হামলাকারী সেনাদের সঙ্গে গোলাগুলির সময় নিহত হয়।
আফগান সেনাদের প্রশিক্ষণ, সাহায্য ও কৌশলগত সহায়তার জন্য ন্যাটোর অধীনে আফগানিস্তানে কয়েক শত মার্কিন সেনা। আফগানিস্তানে ন্যাটোর শীর্ষ কর্মকর্তা ও মার্কিন কমান্ডার জেনারেল জন লিকোলসন জানিয়েছেন, ‘যেকোনো সময় আমাদের টিমের যেকাউকে হারাতে পারি, এটি খুবই দুঃখজনক।’
আফগানিস্তানে মোতায়েন ন্যাটোর শতাধিক সদস্য সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে। লং ওয়ার জার্নাল নামে একটি ব্লগের তথ্য দিয়ে আলজাজিরা জানিয়েছে, ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ন্যাটো সেনাদের ওপর এ ধরনের ৯২টি হামলা হয়েছে এবং এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৫০ বিদেশি সেনা।