রংপুর প্রতিনিধি : হাবিব-উন-নবী খান সোহেলসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবিতে রংপুরে বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।
বুধবার সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন রংপুর জেলা বিএনপির সহসভাপতি আফতাব হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সাবেক পৌর বিএনপির সভাপতি কাওছার জামান বাবলা, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ফজুলর রহমান বাদল, বিএনপি নেতা এমদাদ হোসেন, আনিছুর রহমান, শফি কামাল প্রমুখ।

