ঢাকাWednesday , 19 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছুরিকাঘাতে আওয়ামী লীগের সভাপতি নিহত

Link Copied!

armsনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী জনতা লীগের সভাপতি শেখ স্বাধীন মনির দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি ফতুল্লায় রসুল গ্রামে।
জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে আত্মীয়বাড়ি থেকে ফেরার পথে স্বাধীন মনিরকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এ সময় তাকে বাঁচাতে গেলে মনিরের স্ত্রী ও স্ত্রীর বড় বোনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই মনিরের মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, ‘এ রকম একটি খবর শুনেছি। বিস্তারিত পরে জানানো হবে।’