নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় ট্রাক্টরের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।নিহতের নাম আবুল কাসেম (৪৫)। কাসেম বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামের আ. রশিদের ছেলে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের জেলার সদর উপজেলার পালপাড়া কাজীবাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহীন উদ্দিন জানান, সকাল ৯টার দিকে কুমিল্লা শহরগামী একটি অটোর সঙ্গে বুড়িচংগামী একটি বালুবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে অটোযাত্রী আবুল কাসেম নিহত এবং চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

