ঢাকাTuesday , 18 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইডেন অধ্যাপক হত্যায় আটক ৩

Link Copied!

Handcuffনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইডেন মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক আলী হোসেন মালিক হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থও উদ্ধার করা হয়।
আটককৃতরা অধ্যাপক আলী হোসেনের হত্যায় সরাসরি জড়িত ছিল বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তাদের নাম ও পরিচয় জানানো হয়নি। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আজ বেলা ১১টার দিকে মিরপুরে র‌্যাব-৪ এর কার্যালয়ে প্রেস বিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএসের একটি নির্মাণাধীন ভবন থেকে আলী হোসেনের (৬৮) লাশ উদ্ধার করে পুলিশ।