ঢাকাSaturday , 8 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন প্রকল্প পরিচালকের

Link Copied!

প্রশিক্ষণার্থী ও আমন্ত্রিত অতিথিদের সাথে টেকাব প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হাছান খান

প্রশিক্ষণার্থী ও আমন্ত্রিত অতিথিদের সাথে টেকাব প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হাছান খান

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ‘লড়ছে যুব লড়বেই, ডিজিটাল বাংলাদেশ গড়বেই’-এই শ্লোগানকে সামনে রেখে কার্যক্রম বাস্তবায়ন করছে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্প। প্রকল্পের মাধ্যমে দেশের ৭টি বিভাগের ৬৪টি জেলার উপজেলা পর্যায়ে বেকার যুব ও যুব নারীদের বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট  বিষয়ে  ১ মাস মেয়াদি আইসিটি মোবাইল ভ্যানে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রকল্পের তত্ত্বাবধানে ঢাকা বিভাগের আইসিটি মোবাইল ভ্যানটি বর্তমানে টাঙ্গাইলের মধুপুরে অবস্থান করছে। এখানে চলছে মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম। আজ শনিবার (৮ অক্টোবর) টেকাব প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হাছান খান (যুগ্ম-সচিব) এসেছিলেন প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত হতে। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের খোঁজ খবর নেন, প্রশিক্ষণ বিষয়ে তাদের সাথে কথা বলেন এবং প্রশিক্ষণ গ্রহণের পর তা কিভাবে ব্যবহারিক জীবনে প্রয়োগসহ কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে সে বিষয়ে পরামর্শ দেন। এ সময় তার সাথে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (টাঙ্গাইল) আজিজুর রহমান তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাথীন্দ্রনাথ, কোর্সের প্রশিক্ষক আহমদ রেজা কোরাইশী।