ঢাকাSunday , 8 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু

জাতীয় ডেস্ক
November 8, 2026 5:02 am
Link Copied!

প্রকৃতির বৈচিত্র্য এবং নান্দনিক শিল্পকর্মের অপূর্ব সমাহারে রাজশাহীতে শুরু হয়েছে চার দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক বনসাই প্রদর্শনী। ক্ষুদ্র আকবরের মধ্যে বিশাল প্রকৃতির রূপ ফুটিয়ে তোলার এই প্রাচীন শিল্পকলা প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বরেন্দ্র বনসাই সোসাইটি। বিভিন্ন প্রজাতির গাছের শৈল্পিক রূপায়ণ দেখতে এবং বনসাইয়ের বৈচিত্র্যময় জগতকে কাছ থেকে উপভোগ করতে প্রতিদিন এই প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমী ও সাধারণ দর্শনার্থীরা।

সম্প্রতি নগরের সিঅ্যান্ডবি মোড় এলাকার জেলা পরিষদ মিলনায়তন চত্বরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এ ছাড়া বরেন্দ্র বনসাই সোসাইটির সভাপতি খন্দকার মুহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বনসাই শিল্পের প্রসারে নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মসিদুল হক আসাদ, সাধারণ সম্পাদক নওরোশ আলী মহিম এবং সহসাধারণ সম্পাদক খন্দকার মুসলেহ উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বনসাই শিল্পকে একটি সৃজনশীল মাধ্যম হিসেবে উল্লেখ করে এর চর্চা ও প্রসার বাড়াতে তরুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই চার দিনের প্রদর্শনী বনসাই শিল্পীদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণ ও প্রকৃতিপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিদিন নির্ধারিত সময়ে এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকছে এবং দর্শনার্থীরা নানা আকৃতি ও বয়সের আকর্ষণীয় সব বনসাই দেখার সুযোগ পাচ্ছেন।