ঢাকাThursday , 15 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

Link Copied!

Trainনিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বগি লাইনচ্যুতের ঘটনায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে এ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পাহাড়তলী স্টেশনের কাছে রেলক্রসিং পার হওয়ার সময় মহানগর গোধুলির পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। পরে দুর্ঘটনা কবলিত চারটি বগি রেখেই বাকি ১৪ বগি নিয়ে ট্রেনটি বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার পথে রওনা দিলেও পেছনে লাইন বন্ধ থাকায় চরেলপথে চট্টগ্রাম সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনাকবলিত বগি সরিয়ে লাইন মেরামতের পর রাত ১টা ৫০ মিনিটে গুরুত্বপূর্ণ এই রেলপথে আবারও চলাচল শুরু হয়। রেলওয়ের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা ফিরোজ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।
মহানগর গোধূলীর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইখতেখারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। কমিটিকে ‘দ্রুত সময়ের মধ্যে’ তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।