ঢাকাWednesday , 14 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় দম্পতি নিহত

দৈনিক পাঞ্জেরী
September 14, 2016 12:25 pm
Link Copied!

Accidentনিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেওড়াপাড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন এক দম্পতি। তারা হলেন, আতাউর রহমান (৭০) ও রওশন আরা (৬০)। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাসের জন্য অপেক্ষা করছিলেন ওই দম্পতি। এমন সময়ে দ্রুতবেগে আসা একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। পরে প্রাইভেটকার হতে তিন যুবককে পালিয়ে যেতে দেখা যায়। ওই দম্পতির ছেলে রায়হান জানান, মেয়ের বাসায় কোরবানীর মাংস দেওয়ার জন্য তার বাবা-মা মোহাম্মদপুর যাচ্ছিলেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম উর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।