ঢাকাWednesday , 14 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে কোরবানির দিনেই সব বর্জ্য পরিষ্কার

দৈনিক পাঞ্জেরী
September 14, 2016 12:15 pm
Link Copied!

city-cleanersনিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পশু কোরবানির পর নগরের বিভিন্ন স্থান থেকে বেশির ভাগ ময়লা-আবর্জনা মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই অপসারণ করা হয়েছে। কোরবানির পশুর বর্জ্য অপসারণে সকাল ১০টা থেকে সিটি করপোরেশনের দুই হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত ছিল। করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা-বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ বিকেল চারটার মধ্যে আবর্জনা অপসারণের ঘোষণা দিয়েছিলেন। সে অনুযায়ী নগরের ৪১টি ওয়ার্ডকে চারটি অঞ্চলে ভাগ করে বর্জ্য অপসারণ চলে বলে জানা গেছে।
বিকেলে নগরের জামালখান, আসকারদিঘির পাড়, আন্দরকিল্লা, বাকলিয়া, চকবাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে খুব বেশি বর্জ্য চোখে পড়েনি। তবে কোথাও কোথাও অলিগলি, ডাস্টবিন বা নালা-নর্দমায় আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে।
কাউন্সিলর শৈবাল দাশ বলেন, ‘আমরা বর্জ্য অপসারণের জন্য চারটা পর্যন্ত সময় বেঁধে দিয়ে কর্মীদের একটা চাপে রেখেছিলাম। সন্ধ্যার মধ্যেই আমরা বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি। এখন বিক্ষিপ্তভাবে কোথাও কিছু থাকতে পারে। আমাদের কর্মীরা রাত ১০টা পর্যন্ত মাঠে থাকবে। এরপর আগামীকালও তারা সকাল থেকে পুনরায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবে।’