ঢাকাSunday , 11 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্যাম্পাকো মালিক সাবেক এমপি সিঙ্গাপুরে

দৈনিক পাঞ্জেরী
September 11, 2016 11:34 pm
Link Copied!

tongi-boiler-burstগাজীপুর প্রতিনিধি : রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানাটির মালিক বহুল আলোচিত সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) এর দুইবারের স্বতন্ত্র সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লিচু মিয়া। বেশিরভাগ সময়ই তিনি দেশের বাইরে থাকেন। বর্তমানেও তিনি সিঙ্গাপুরে রয়েছেন বলে জানিয়েছেন ওই কারখানায় কর্মরতরা।
রোববার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ট্যাম্পকো কারখানা সরেজমিন পরিদর্শনে জানা গেছে, সৈয়দ মকবুল হোসেন লিচু মিয়া চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন। এছাড়া দেশে থাকা অবস্থায় তিনি রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির নিজ বাসায় বসবাস করেন।
জানা গেছে, সৈয়দ মকবুল হোসেন লিচু মিয়া বিএনপির আরেক নেতা মরহুম অর্থমন্ত্রী সাইফুর রহমানকে (জীবিতকালে) কটূক্তি করে  দেশব্যাপী আলোচিত হয়েছিলেন। এছাড়া ২০১১ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট অভিমুখে রোডমার্চের জন্য কোটি টাকার রোডমার্চ তহবিলে একাই ২০ লাখ টাকা দিয়েছিলেন তিনি। সেই সময় সমালোচনা ছিল যে, শুধুমাত্র খালেদা জিয়ার পাশের আসনে বসার জন্য তিনি এতো টাকা দিয়েছিলেন।
এদিকে, সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চে সময় তিনি ২০ লাখ টাকা দিলেও কারখানায় নিহত ব্যক্তিদের জন্য রোববার বিকেলে পর্যন্ত কোনো টাকা দেননি তিনি। এছাড়া আহতদেরও খোঁজ নিচ্ছেন না কেউ।
ড. সৈয়দ মকবুল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সংসদ নির্বাচনের মুহূর্তে সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দু’বার এমপি নির্বাচিত হন। আর দুবার বিএনপির টিকিটে নির্বাচন করে পরাজিত হন।