ঢাকাFriday , 9 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বাস উল্টে ১৫ যাত্রী আহত

Link Copied!

busবরিশাল প্রতিনিধি : বরিশালের কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ঢাকাগামী বাস উল্টে ১৫ যাত্রী আহত হয়েছে। আহত যাত্রীদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি থানার এসআই মো. শহীদ জানান, শুক্রবার সকালে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের ১৫ যাত্রী আহত হয়।পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বাসটি উদ্ধারের চেষ্টা করছে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্যাণ মিত্র বলেন, এ পর্যন্ত ১৫ যাত্রীকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।