ঢাকাFriday , 9 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদক প্রত্যাহার করে জিয়াকে ছোট করা যাবে না

Link Copied!

fakrulনিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করে ও তার সমাধি সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিয়ে তাকে ছোট করা যাবে না।জিয়া জনগণের মনে আছেন জানিয়ে তিনি বলেন, ‘এই সংকীর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে সরকার নিজেই ছোট হবে।’
শুক্রবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে জিয়ার সমাধিকে পুস্পস্তাবক অর্পণ করেন তিনি।
বুধবার মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহার করে নিয়েছে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জাতীয় জাদুঘর থেকেও সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
এ ছাড়া সংসদ ভবন এলাকায় লুই আই কানের নকশা না মেনে জিয়াউর রহমানের সমাধি তৈরি করা হওয়ায় সেখান থেকে সেটি সরিয়ে নেওয়ার কথাও বলছেন ক্ষমতাসীনরা।
জিয়াউর রহমানের মরনোত্তর স্বাধীণতা পদক প্রত্যাহারকে ‘রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত’ আখ্যা দিয়ে দলটি এরই মধ্যে বলেছে, ‘এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো সংকটময় ও জটিল করে তুলবে।’
মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করে জাদুঘর থেকে সরিয়ে নিয়েছে। বৃহস্পতিবার এক মন্ত্রী তার মাজার সরিয়ে নেওয়ার কথা বলেছেন। এটি সরকারের ছোট ও সংকীর্ণ মনের পরিচয়। এর মাধ্যমে তারা জনগণ থেকে বিছিন্ন হবে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের সমাধি সরিয়ে নেওয়া হলে বিএনপি কোন কর্মসূচিতে যাবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা জনগণকে সঙ্গে নিয়ে অবশ্যই এটি প্রতিরোধ করার চেষ্টা করব।’
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পদক বিলকিস জাহান শিরিন, মহিলাবিষয়ক সম্পাদক নূরী আরা সাফা, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ মহিলা দলের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।