ঢাকাThursday , 8 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টিতে আরো ৩০ নতুন মুখ

Link Copied!

jatio-partyনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরো ৩০ জন নতুন মুখ যুক্ত হয়েছে। একজন উপদেষ্টা, একজন ভাইস চেয়ারম্যান, দুইজন সাংগঠনিক সম্পাদক, একজন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, একজন যুগ্ম বিভাগীয় সম্পাদক, ৯ জন নির্বাহী সদস্য ও ১৫ জন সাধারণ সদস্যসহ মোট ৩০ জনকে বিভিন্ন পদে ঘোষণা দেওয়া হয়েছে।পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বৃহস্পতিবার দলীয় গঠনতন্ত্রের একক ক্ষমতাবলে এসব নেতা নিয়োগ দেন।বৃহস্পতিবার দলের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন ৩০ জন হলেন- উপদেষ্টা অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা (মাগুরা), ভাইস চেয়ারম্যান মেহেরুননেসা খান হেনা (ঢাকা), সাংগঠনিক সম্পাদক ড. হারুন অর রশীদ (ঝিনাইদহ) ও অ্যাডভোকেট শাহাজাদী নাহিনা শান্তা (নারায়ণগঞ্জ), যুগ্মসাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ (খিলগাঁও), যুগ্ম যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন (নরসিংদী), নির্বাহী সদস্য মো. হেলাল উদ্দিন (ময়মনসিংহ), খন্দকার ফজলুল হক (টাঙ্গাইল), এস এম রহমান পারভেজ (বরিশাল), এস এম ইয়াকুব আলী (ঢাকা), মো. আবুল হোসেন (রাজশাহী), মো. ওসমান আলী চেয়ারম্যান (সিলেট), মো. সাইফুল ইসলাম স্বপন (রাজশাহী), মো. শফিউল ইসলাম শফি (রংপুর), সফুরা বেগম (রাজশাহী), কেন্দ্রীয় সদস্য এম জাকির হোসেইন (ইউকে), মো. আলতাফ হোসেন (ইউএসএ), ড. হারিস উদ্দিন (ইউএসএ), ফারুকুল ইসলাম প্রধান ফারুক (কুয়েত), মো. নজরুল ইসলাম (নোয়াখালী), মো. শামসুদ্দিন রিন্টু (রাজশাহী), মো. শফিকুল ইসলাম (রাজশাহী), রহিমা আখতার (আসমা সুলতানা) নেত্রকোনা, মো. হাসানুজ্জামান নাজিম (রংপুর), আলহাজ এইচ এম আবছার (কক্সবাজার), বিএমএ হুমায়ুন কবীর চৌধুরী (নওগাঁ), গোলাম মোস্তফা বাবু মণ্ডল (বগুড়া), অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো (কক্সবাজার), নিপা মোহাম্মদ (ঢাকা) এবং মো. মাহমুদুল করিম (কক্সবাজার)।