নিজস্ব প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল করেছে আওয়ামী লীগ। এতে উদ্বৃত্ত আয় দেখানো হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার ৯০৬ টাকা। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে গিয়ে এ রিটার্ন জমা দেয়। সরকারি কর কমিশনার লিঙ্কন রায়ের (কর অঞ্চল-৪) কাছে আয়কর রিটার্ন দাখিল করা হয়। এনবিআর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এতে আওয়ামী লীগের আয় দেখানো হয়েছে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। উদ্বৃত্ত আয় দেখানো হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার ৯০৬ টাকা।

