ঢাকাThursday , 8 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

Link Copied!

songgarsoমাগুরা প্রতিনিধি : আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে নড়াইলের কালিয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আজগর মিনা (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার খড়ড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খড়ড়িয়া গ্রামের মিনা ও মোল্যা গোষ্ঠীর লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের হামলায় মিনা পক্ষের আজগর নিহত হন। এ ঘটনায় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল গণি খবরের সত্যতা নিশ্চিত করেছেন।