ঢাকাWednesday , 7 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষক নিহত

Link Copied!

railঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৪৩) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারবাজার ফুলবাড়ি গেটে এ দুর্ঘটনা ঘটে। রবিউল উপজেলার ঝনঝনিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক ও পৌর এলাকার ফয়লা গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে রবিউল ইসলাম রেললাইন পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।