ঢাকাWednesday , 7 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

Link Copied!

Guliফেনী প্রতিনিধি : ফেনীতে জয়নাল আবেদীন (৩৮) ওরফে জয়নাল মেম্বার নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বড় পোল এলাকায় এ ঘটনা ঘটে। জয়নাল দক্ষিণ মধুয়াই গ্রামের হাফেজ আহম্মেদের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাক।
জয়নালের ভাই আমির হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে জয়নালকে গুলি করে রাস্তা পাশে রেখে যায় দুর্বৃত্তরা। রাত ১২টার দিকে স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।