ঢাকাSaturday , 3 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে

Link Copied!

nahidনিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।তিনি বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সবাই ঐক্যবদ্ধ থাকলে জঙ্গিবাদ বাংলার মাটিতে ভিত্তি স্থাপন করতে পারবে না। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে কাজ করব।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম। তাই ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যারা জঙ্গিবাদকে উসকে দিচ্ছে, তাদের বিরুদ্ধে সামাজিক ও প্রতিরোধমূলক আন্দোলন গড়ে তুলতে হবে।’
জঙ্গিদের সমূলে উৎপাটন করা যাবে না- এমন ধারণা করা ঠিক নয় বলে মনে করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আমরা শিক্ষা পরিবার সবচেয়ে বেশি নাজুক পরিস্থিতিতে আছি। কারণ, তারা আমাদের ছাত্রসমাজকে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করছে। আর এ ক্ষেত্রে ছাত্ররাই বেশি ঝুঁকছে।’
মন্ত্রী বলেন, ‘অনেকেই বলে যে মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। আমি বরাবরই এ কথাটির প্রতিবাদ করে আসছি। জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগে যারা আটক হয়েছে তাদের অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’
তিনি বলেন, ‘আমরা চাচ্ছি একটি বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে। শিক্ষার্থীদের শিক্ষার সঙ্গে সঙ্গে প্রযুক্তিতেও এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তাদের মানবিক মূল্যবোধও জাগ্রত করতে হবে।’
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন, ইউজিসির চেয়ারম্যান ড. আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব ড. এ এস এম মাকসুদ কামাল।