ঢাকাSaturday , 3 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

Link Copied!

fakrulনিজস্ব প্রতিবেদক : নিয়মিত শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকাল ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসা শেষে এক সপ্তাহ পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরবেন।
এর আগে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ফখরুলের পরীক্ষা-নিরীক্ষা হয়। মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেন মির্জা ফখরুল। দুটি ব্লক থাকলেও ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় অস্ত্রোপচার না করার পক্ষে মত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।