ঢাকাFriday , 2 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিহিংসা থেকে পদক প্রত্যাহারের সিদ্ধান্ত

Link Copied!

kondokar-mosarofনিজস্ব প্রতিবেদক : সরকার ‘প্রতিহিংসাপরায়ণ’ হয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরনোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহারের জন্য ‘সিদ্ধান্ত নিয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
এর মাধ্যমে ক্ষমতাসীনরা রাজনৈতিক অপসংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের মন্ত্রিসভা কমিটির অনৈতিক সিদ্ধান্ত’ বাতিলের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এর আয়োজন করে।
খন্দকার মোশাররফ বলেন, ‘জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করার অর্থ হলো স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা। সরকার জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করলেও জনগণের মন থেকে তাকে মুছে ফেলতে পারবে না।’
বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘তাকে কেউ দয়া করে স্বাধীনতা পদক দেয়নি, তিনি অর্জন করে পেয়েছিলেন। সরকার তার পদক প্রত্যাহার করলে তারা মুক্তিযোদ্ধার চেতনা হত্যাকারী হিসেবে চিহ্নিত হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম বীর প্রতীক, ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সাদেক খান, কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাজাহান মিয়া, অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।