ঢাকাMonday , 29 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুবকদের ঐক্যবদ্ধ করতে হবে: এরশাদ

Link Copied!

ershadনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের যুবকদের জাতীয় যুব সংহতিতে ঐক্যবদ্ধ করতে হবে।
আলমগীর শিকদার লোটন ও ফখরুল আহসান শাহজাদার নেতৃত্বে নব নির্বাচিত যুব সংহতি নেতারা সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় এরশাদের বাসভবনে ফুল নিয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘যুবকদের কাছে গিয়ে জাতীয় পার্টির উন্নয়ন, সমৃদ্ধির কথা তুলে ধরতে হবে। যুবকদের শক্তিতে পরিণত করতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা জাতীয় পার্টির ভ্যানগার্ড। আমি সাবেক ছাত্রনেতাদের বিশেষ করে যারা জাতীয় ছাত্রসমাজ করেছো তাদের হাতে আমার দলের গুরুদায়িত্ব দিতে চাই। তোমরা আমার সন্তানের মত। তোমরা এই যুব সংহতিকে ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে আরো শক্তিশালি করো। তাহলে জাতীয় পার্টি শক্তিশালী হবে।’
এসময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এসএম ফয়সল চিশতি, প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আকতার, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান, রেজাউল করিম, যুবনেতা আহাদ চৌধুরী, হেলাল উদ্দিন, সুমন আশরাফ, আরিফুল ইসলাম রুবেল, সোলাইমান সামি উপস্থিত ছিলেন।