ঢাকাMonday , 29 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার : দুদু

Link Copied!

DUDUনিজস্ব প্রতিবেদক : রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ব্যাপারে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভি‌যোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে `বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার` শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ অভি‌যোগ করেন। জাতীয়তাবাদী গণদল এ আলোচনা সভার আয়োজন করে।
শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকার রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়ে ১৬ কোটি মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। কারণ, দেশের ৯৫ ভাগের বেশি মানুষ এর বিরুদ্ধে। তাই এই প্রকল্প অন্যত্র সরানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।`
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নেওয়া এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, `স্বাধীনতার ৪৪ বছর পর সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এ সব সিদ্ধান্ত বাতিল করতে আমাদের ৪৪ মাসও সময় লাগবে না। তবে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসে সে সব করা হবে। পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে জিয়াউর রহমানের সকল পদক্ষেপ অনুসরণ করা হবে।’
সরকারের সময় ফুরিয়ে এসেছে মন্তব্য করে তিনি বলেন, `পৃথিবীর কোথাও ফ্যাসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘস্থায়ী হতে পারেনি, আওয়ামী লীগ সরকারও পারবে না। ইতোমধ্যে তার লক্ষণ দেখা যাচ্ছে।’
আয়োজক সংগঠণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।