ঢাকাMonday , 1 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব উন্নয়ন অধিদপ্তরে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী

Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম। পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম। পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক : শোকাবহ আগস্ট উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১ আগস্ট) রাজধানীর মতিঝিলস্থ যুব ভবনে মাসব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়। অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারিরা এ সময় উপস্থিত ছিলেন। আগামী ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় জাতির জনকের ৪১তম শাহদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে যুব ভবনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, বঙ্গবন্ধুর কর্মময় জীবনীভিত্তিক ভিডিওচিত্র প্রদর্শনী, মিলাদ-মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হবে বলেও জানা গেছে।