ঢাকাMonday , 9 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার- ১

Link Copied!

লালমনিরহাটে এসআরবি-১৩ এর মাদক বিরোধী অভিযানে ২০কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার করা হয়েছে।

‎সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টা ৫৩মিনিটে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের কালীগঞ্জে ২০কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম নামের ১জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। সোমবার (৯ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন কৈটারী গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

এসআরবির চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সোমবার (৯ নভেম্বর) এসআরবি-১৩ রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার বাড়ি তল্লাশী করে শয়ন কক্ষের খাটের নিচে থেকে ২০কেজি গাঁজা জব্দ করা হয় এবং বাড়ির মালিক শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩ রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদক মুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে।