ঢাকাMonday , 4 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় ৩০ হাজার মানুষ পানিবন্দী

Link Copied!

floodভোলা প্রতিনিধি : ভোলার মনপুরায় ঢেউয়ের তীব্রতায় নতুন বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে ৭ গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ। অন্যদিকে উপজেলার সঙ্গে সংযোগ সড়কটি জোয়ারের তোড়ে মেঘনায় ভেঙ্গে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে উওর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন।
স্থানীয়রা জানান, দ্রুত বেড়িবাঁধ সংস্কার করা না হলে এবারের ঈদে আরো নতুন নতুন গ্রাম প্লাবিত হতে পারে। এতে বেড়ে যাবে পানিবন্দী মানুষের সংখ্যাও। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার জানান, যেসব পয়েন্ট দিয়ে বেড়িবাঁধ ভাঙ্গছে, সেই সমস্ত পয়েন্টের বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
বর্তমানে মনপুরায় হাজিরহাট ইউনিয়নের দাসের হাট, সোনারচর, নাইবেরহাট, মনপুরা ইউনিয়নের আন্দিরপাড়া, ঈশ্বরগঞ্জ, অন্দিরপাড় গ্রামের পুরাতন বেড়িবাঁধ ও কাউটার গ্রামের পশ্চিম পাশের নতুন বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানিতে ডুবে রয়েছে। ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে পানিবন্দী মানুষ। জোয়ারের পানি ও প্রচন্ড বৃষ্টি হয়ে উঠেছে তাদের চরম দুর্ভোগের কারণ। কোথাও আশ্রয় মিলছে না তাদের।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী জানান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বারবার ভাঙ্গা বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে। তারা যদি দ্রুত কাজটি না করে তাহলে এবারের ঈদে এই উপকূলের মানুষকে চরম দুর্ভোগে পড়তে হবে।