ঢাকাMonday , 4 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে যুবককে গলা কেটে হত্যা

Link Copied!

marderকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে হান্নান শেখ (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মিরপুর গ্রামের একটি মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পরে পরিবারের সদস্যরা এসে হান্নান শেখের পরিচয় নিশ্চিত করেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামের রহমত শেখের ছেলে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, হান্নান শেখ রোববার বিকেলে বাড়ি থেকে বোয়ালিয়া বাজারে যান। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে কুমারখালী উপজেলার মিরপুর গ্রামের মাঠে এক যুবকের হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।