ঢাকাMonday , 4 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইক্রোবাস খাদে পড়ে ২ যাত্রী নিহত

Link Copied!

Accidentবরিশাল প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটায় মাইক্রোবাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমুয়া এলাকার মনিরুল ইসলামের ছেলে রনি হাওলাদার (২২) এবং একই এলাকার কবির খলিফার ছেলে বেলাল হোসেন (২৩)।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল কালাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ওই মাইক্রোবাসটি রিজার্ভ করে কয়েকজন ঢাকা থেকে বরিশালে আসছিলেন। ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে ভেতরে থাকা অন্তত ৮ যাত্রী গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক একেএম কুদরত ই খুদা সোহেল পরীক্ষা করে ওই দুইজনকে মৃত ঘোষণা করেন।