স্পোর্টস ডেস্ক : স্বাধীনতার ৪৫ বছরে যা হয়নি শুক্রবার রাতে ঢাকার গুলশান এলাকা সেই ঘটনা প্রত্যক্ষ করেছে। হলি অর্টিসান রেস্তোরাঁয় জঙ্গিরা ঢুকে এলোপাতাড়ি গুলি ছুঁরতে থাকে। এতে বিদেশী নাগরিকসহ মারা যান ২০ জন। সারাবিশ্বের গণমাধ্যম বাংলাদেশের রাজধানী ঢাকা আক্রমণের ঘটনাটি গুরুত্ব সহকারে প্রকাশ করে।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটারে অনেকে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দেন। তারা জঙ্গিদের এমন কাপুরুষিত আক্রমণের তীব্র নিন্দা জানান। ভারতের নবনিযুক্ত কোচ অনিল কুম্বলেও টুইটারে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কুম্বলে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, ‘সন্ত্রাসবাদের আরেকটি কান্ডজ্ঞানহীন আচরণ। ঢাকা আক্রমণে সকল আক্রান্তদের প্রতি আমার প্রার্থনা রইলো।’

