ঢাকাSunday , 3 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জীবন মানোন্নয়নে ২০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Link Copied!

WorldBankঅর্থনৈতিক প্রতিবেদক : স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নিম্ন আয়ের মানুষের জীবন মানোন্নয়নে ২০ কোটি মার্কিন ডলার (২০০ মিলিয়ন) ঋণ সহায়তা দেবে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক।
এজন্য বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম ও বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জাহিদ হোসেন নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় কাজী শফিকুল আজম বলেন, ‘হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এইচএসডিপি)’ প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ১৫০ মিলিয়ন ডলার এবং ‘লো ইনকাম কমিউনিটি হাউসিং সাপোর্ট প্রোগ্রাম’ প্রকল্পে ৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।
তিনি বলেন, ‘এইচএসডিপি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্য, জনসংখ্যা, পুষ্টি খাতে চ্যালেঞ্জ মোকাবিলাসহ স্বাস্থ্য খাতের আধুনিকায়ন করা হবে। অপরদিকে ‘লো ইনকাম কমিউনিটি হাউসিং সাপোর্ট প্রোগ্রাম’ প্রকল্পে বাস্তবায়নের মাধ্যমে পৌরসভা বা নগর এলাকার নির্ধারিত নিম্ন আয়ের মানুষের জীবন মানোন্নয়ন করা হবে।
সহজ শর্তের এই ঋণের অর্থ ৬ বছরে গ্রেস পিরিয়ডসহ মোট ৩৮ বছরে পরিশোধ করতে হবে। এতে শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।