বিনোদন ডেস্ক : ছাদে দাঁড়িয়ে আছেন শবনম ফারিয়া। হঠাৎ জোভান এসে উপস্থিত। দীর্ঘদিন ধরে তার পেছনে ঘুরছেন জোভান। ফারিয়ার অনেক দিনের শখ বৃষ্টির দিনে তাকে নিয়ে কেউ হোন্ডায় ঘুরবে। জোভানের সঙ্গে কথাটা পাড়তেই আনন্দে আটখানা জোভান বলে ওঠেন, তাহলে কি আই লাভ ইউ ঠু? এমন সময় বৃষ্টি শুরু। মোটা মতোন এক ছেলে পর্দায় ঢুকে পড়ে ছাতা হাতে। জোভানের বন্ধু সে। লুকিয়ে ছিলো আড়ালে। জোভানের ইশারা না বুঝেই চলে এলো। ফারিয়ার হাতে জোভান ছাতাটা তুলে দিয়ে বললো, তোমাকে কখনো ফুল দিতে পারিনি। এই ছাতাটা তোমার।
ফুলের বদলে ছাতা? ভ্রু কুঁচকে ওঠে ফারিয়ার।
দৃশ্যটা মোস্তফা কামাল রাজের ‘চুপি চুপি’ নাটকের। আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে। নাটকে জোভান শবনম ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান। এ ছাড়াও আছেন সাজু খাদেম, মোনালিসা, তানিয়া বৃষ্টি, আরফান আহমেদ প্রমুখ।

