ঢাকাSaturday , 2 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাবা-নববিতে ৩০ লাখ মুসল্লির নামাজ আদায়

Link Copied!

kabaআন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার ছিল রমজানের শেষ জুমা বা জুমাতুল বিদা। ওইদিন রাতে মক্কার পবিত্র কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে নামাজ আদায় করেন প্রায় ৩০ লাখ মুসলিম। এদের মধ্যে অনেক বিদেশিও ছিলেন যাদের অধিকাংশই ওমরাহ পালনের জন্য সৌদি সফর করছেন। সুষ্ঠুভাবে নামাজ আদায় নিশ্চিত করতে দুিই মসজিদে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় হয়।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুক্রবার কাবা শরিফে এশা ও তারাবি আদায় করেন প্রায় ২০ লাখ মানুষ। মসজিদে নববিতে এশা ও তারাবিহ পড়েছেন আরো ১০ লাখ মানুষ। নামাজ শেষে মুসল্লিরা পরম করুণাময় আল্লাহর কাছে মুসলিম উম্মাহর জন্য ক্ষমা ও অনুগ্রহ এবং শান্তি ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।
এ উপলক্ষে মসজিদ দুটোতে নিরাপত্তা জোরদার করেছিল সৌদি কর্তৃপক্ষ। নিয়োগ করা হয়েছিল অতিরিক্ত জনবল। নামাজ আদায়ের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ছিল স্থানীয় প্রশাসন।
প্রসঙ্গত, শেষ ১০ রমজান নাজাতের দশক হিসেবে মনে করা হয়। এই সময়ে ২৭ রমজান রাতে পবিত্র শবে কদর অনুষ্ঠিত হয়। শবে কদরের রাতে কোরান শরিফ নাজিল হয়েছে।