ঢাকাSaturday , 2 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশকে শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করবোই

Link Copied!

hasina1নিজস্ব প্রতিবেদক : সব বাধা কাটিয়ে বাংলাদেশকে শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সন্ত্রাসীদের সমূলে নির্মূল করে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করবোই। কোনো ষড়যন্ত্রই দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।’
শনিবার (০২ জুলাই) ইফতারের পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে জাতীর উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। মানুষকে হত্যা করে শান্তির ধর্মকে কলুষিত করবেন না। আপনারা সঠিক পথে ফিরে আসুন। ইসলামের মর্যাদাকে সমুন্নত রাখুন।’
সন্ত্রাসী, হত্যাকারী ও ইসলামের নামে নাশকতাকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে হত্যাকারী ও তাদের মদদদাতাদের কাছে আমি জানতে চাই- মানুষকে হত্যা করে আপনারা কী অর্জন করতে চান?’
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।
এ সময় গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।