ঢাকাSaturday , 2 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন হাসনাত করিম

Link Copied!

gulshan-attack-2

নিজস্ব প্রতিবেদক : গুলশান ২ নম্বরের হলি আর্টিসান বেকারি নামের রেস্টুরেন্টে কমান্ডো অভিযানে ১২ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের একজন হাসনাত করিম। তিনি বেঁচে এসেছেন সপরিবারে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হাসনাত করিমের বাবা এন আর করিম। তিনি জানিয়েছেন, ছেলে রায়ান করিমের জন্মদিন উপলক্ষে রেস্টুরেন্টে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন মেয়ে সাফা করিম ও স্ত্রী শারমিন পারভীন।
হাসনাত করিমের বরাত দিয়ে এন আর করিম জানান, সন্ত্রাসীরা অমুসলিম জিম্মীদের ধরে ধরে হত্যা করেছে। তবে হাসনাত করিমের স্ত্রী হিজাব পরায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি তারা। রাতে একবার খেতেও দিয়েছিল তাদের।
তিনি জানান, হামলায় অংশ নিয়েছিল মোট ৫ বন্দুকধারী। তাদের প্রত্যেকেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
হাসনাত ২০ বছর দেশের বাইরে ছিলেন। ইংল্যান্ডে প্রকৌশল পড়াশোনার পর যুক্তরাষ্ট্রে গিয়ে এমবিএ করেন। দেড় বছর আগে দেশে ফিরে আসেন তিনি।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হলি আর্টিসানে হামলা করে কয়েকজন অস্ত্রধারী। এসময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে রেস্টুরেন্টের অবস্থানকারীদের জিম্মি করে।