ঢাকাFriday , 1 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিতু হত্যায় গ্রেপ্তার আরও ২

Link Copied!

Handcuffচট্টগ্রাম প্রতিনিধি : আলোচিত মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে সরাসরি কিলিং মিশনে অংশ নেয়া শাহজাহান ছাড়াও মূল হোতা মুছার ভাই সাইদুল শিকদার সাবুও রয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে শাহজাহানকে খাগড়াছড়ি যাওয়ার পথে অক্সিজেন বাস স্ট্যান্ড থেকে আর সাবুকে রাঙ্গুনিয়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের দাবি পুলিশের।
সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বিষয়টি জানিয়েছেন।
গত শনিবার ওয়াসিম ও আনোয়ার নামে দুজনকে গ্রেপ্তার করে ডিবি। এরপর মঙ্গলবার অস্ত্র সরবাহকারী এহতেশামুল হক ভোলা ও তার সহযোগী মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় তাদের কাছ থেকে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র দুটিও উদ্ধার করা হয়।
রোববার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে খুনের বিস্তারিত প্রকাশ করেছেন ওয়াসিম ও আনোয়ার। তবে মূল পরিকল্পনাকারী এখনও অন্ধকারে।
বিমানবন্দর ও স্থলবন্দরে ছবি ও তথ্য পাঠিয়ে সর্বোচ্চ সর্তকতা জারি করা হলেও এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি ১৬৪ ধারায় উঠে আসা কালু, নবী ও রাশেদকে।
গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র‌্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)। তবে মামলার মূল তদন্তে আছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।