ঢাকাFriday , 1 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ চেয়ারম্যানের সংঘর্ষে গুলিবর্ষণ, আহত ২০

Link Copied!

Songhorsho Bograকিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওরাঞ্চলের অষ্টগ্রাম উপজেলায় দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০জন। সংঘর্ষ থামাতে পুলিশ ১২ রাউন্ড গুলিবর্ষণ করেছে।
শুক্রবার (১ জুলাই) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের আদমপুর বাজারে এ সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এলাকাবাসী জানায়, সকালে পটকা ফুটানোকে কেন্দ্র করে নব-নির্বাচিত চেয়ারম্যান মন্নাফ মিয়া ও চেয়ারম্যান ফজলুল করিম বাদলের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দফায় দফায় দুই ঘণ্টাব্যাপী চলে ওই সংঘর্ষ। সংঘর্ষকালে বাজারের কয়েকটি দোকানে আগুন দেয়া হয়। তবে কে বা কারা দোকানপাটে আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। সংঘর্ষে আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ২০ জন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।