রংপুর প্রতিনিধি : রংপুরে জোড়া খুন ও ডাকাতির মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুর অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল বাসার, চান্দু মৃধা ও সোবহান সিকদার এবং পলাতক মানিক, ওয়াহিদুল হক, নজরুল ইসলাম, বাবুল হোসেন, শাহিন হোসেন, আবুল বাসার, বশির, শহীদুল ইসলাম।
২০০৯ সালের ২৮ মার্চ রাত ৯টায় ঠাকুরগাঁও থেকে ২০২ বস্তা চাল নিয়ে রংপুর আসার পথে তারাগঞ্জ উপজেলার বরাতি ব্রিজ এলাকায় একদল ডাকাত ব্যারিকেড দিয়ে ডাকাতি করে। এরপর ডাকাতরা ট্রাক চালক পরেশচন্দ্র, হেলপার সন্তোষ কুমারকে হাতপা বেঁধে রাস্তায় ফেলে দিয়ে ট্রাক চালিয়ে নিয়ে যায়। এতে ট্রাকচালক পরেশচন্দ্র ও ভ্যানচালক পরেশ মারা যায়। আহত হন হেলপার সন্তোষ। এ ঘটনায় ট্রাকের হেলপার বাদী হয়ে বদরগঞ্জ থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

