ঢাকাThursday , 30 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে শ্বশুরবাড়ির লোকজনের মারধরে গৃহবধূর মৃত্যু

Link Copied!

killযশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মারধরে রুমা রানী (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে। রুমা পাতিবিলা গ্রামের সুভাষের স্ত্রী। এ ঘটনার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক নাহিয়ান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রুমা নামে এক গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কিন্তু এরই মধ্যে তার মৃত্যু হয়। এরপর তার লাশ রেখে স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।