ঢাকাTuesday , 24 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুধবার আ.লীগের উপকমিটিগুলোর যৌথ সভা

Link Copied!

A.Legue_নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করতে অর্থ বিষয়ক উপকমিটির সঙ্গে অন্যান্য উপকমিটির যৌথ সভা আগামীকাল।
মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় অর্থ বিষয়ক উপকমিটির সঙ্গে অন্যান্য উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিবেরা থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন অর্থ বিষয়ক উপকমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
যৌথ সভায় সব উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন অর্থ বিষয়ক উপকমিটির আহ্বায়ক কাজী জাফরউল্লাহ ও সদস্য সচিব এইচ. এন আশিকুর রহমান।
আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে সম্মেলন সফল করতে জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটিসহ ১১টি উপকমিটি গঠন করেছে আওয়ামী লীগ।