নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী ২৫ মে বুধবার। জাতীয় কবির জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
মঙ্গলবার দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত কবির সমাধিতে দলের পক্ষে সকাল ৭টায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
জাতীয় কবির জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

