ঢাকাSunday , 22 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোয়ানুতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান

Link Copied!

 

roushon-ershad

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত, দুর্গত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।
রওশন বলেন, সতর্কীকরণ কাজে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ সক্ষমতা অর্জন করেছে। উপকূলীয় এলাকায় কয়েক হাজার আশ্রয় কেন্দ্রও নির্মাণ করা হয়েছে। তবে মানুষের মাঝে এখনও আশানুরূপ সচেতনতা সৃষ্টি না হওয়ার ফলে প্রাণহানি ঠেকানো যাচ্ছে না।
তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর ক্ষেত্রে দেখা করা গেছে  শুধু অসচেতনতায় বেশকিছু প্রাণহানি ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগরোধে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং সে সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিরোধী দলের নেতা বলেন, বিশ্বের আবহাওয়া উষ্ণ হয়ে যাওয়ার ফলে বড় ধরনের ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা এখন আগের চেয়ে আরো বেশি। এর জন্য দায়ী ধনী রাষ্ট্রগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণকেই দায়ী করেন রওশন।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় রোয়ানু উপকূলীয় অঞ্চলে আঘাত হানে গতকাল শনিবার। এর ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৫ জন।